Saturday, April 4, 2026

Weather Forwcast:কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বাড়ছে তাপমাত্রা, উধাও কনকনে ঠান্ডা

Date:

Share post:

বড়দিনের দিন কয়েক আগেও চলতি মাসের শুরুতেই শীতের দাপট দেখা দিয়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের কনকনে আমেজ উধাও হয়েছে রাজ্যে জুড়ে। বড়দিনের পর দিনও তার ব্যতিক্রম হল না। আরও মনোরম আবহাওয়ার উপহার দিল শীত। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বর্ষশেষেও আবহাওয়া এমনটাই থাকবে।

আরও পড়ুন:বছরের শুরুতেই দেওয়া হবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

তবে কলকাতায় শীতের দাপট তেমনটা না থাকলেও রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রার পারদ কম। আবহবিদরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই পূর্ব ভারতে শীতের কনকনে ঠান্ডা ভাব উধাও। সে বাধা কাটলেই রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তারা জানিয়েছে, ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সিকিম এবং ওড়িশার পাশাপাশি এ রাজ্যেও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে বেড়েছে তুষারপাত। জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচলে শুরু হয়েছে তুষারপাত। সিকিমেও ছাঙ্গু লেক এলাকায় বেড়াতে গিয়ে তুষারপাতের জেরে শনিবার অন্তত ২৭৫ জন পর্যটক আটকে পড়েছেন বলে খবর।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালের দিকে কুয়াশা থাকলেও সারা দিন আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...