Tuesday, June 9, 2026

বছরের শুরুতেই দেওয়া হবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বড়দিনে ‘বড়’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ জানুয়ারি ২০২২ সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। পাশাপাশি কো-মরবিডিটি থাকা ষাটোর্ধ্ব ব‍্যক্তিদের জন্য করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদেরও দেওয়া হবে এই ডোজ।

দেশজুড়ে ওমিক্রন (Omicron) ভেরিয়েন্ট সংক্রমণের ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে, কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা এবং ফ্রন্টলাইন কর্মী এবং প্রবীণ নাগরিকদের জন্য বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০২২ সালের ৩ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ফ্রন্টলাইন কর্মী এবং কোমরবিডিটি বা সহ অসুস্থতা থাকা ষাটোর্ধ নাগরিকরা ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা পুরোপুরি চলে যায়নি। বরং, নতুন রূপ ওমিক্রনে আক্রান্তদের খোঁজ মিলছে৷ ইতিমধ্যে ভারতেও বেশ কয়েকজনের শরীরে খোঁজ মিলেছে। তাই, বর্তমান পরিস্থিতিতে করোনাবিধি যথাযত ভাবে পালন করতে হবে।’

আরও পড়ুন- এবার মতুয়া বিদ্রোহ বিজেপিতে: দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ বিধায়ক

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...