Thursday, June 25, 2026

Covid Vaccine:নতুন বছরের প্রথম দিনই ছোটদের টিকাকরণের রেজিস্ট্রেশন, কবে থেকে প্রথম ডোজ?

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই শুরু হতে চলেছে ১৫ থেকে ১৮ বয়সিদের টিকাকরণ। একথা আগেই ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারী থেকেই কো-উইন অ্যাপে টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবে ছোটরা। আগামী ৩ জানুয়ারি থেকে টিকাকরণের কাজ শুরু হবে। আধার কার্ড না থাকলে ছোটদের নাম নথিভুক্তকরণের জন্য কী কী নথি লাগবে, সোমবার তার বিস্তারিত তথ্য দিলেন কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা।

আরও পড়ুন:Corona:ফের ভয় ধরাচ্ছে করোনা,সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নাইট কার্ফু জারি রাজধানীতে

নতুন ঘোষণায় বলা হয়েছে, কো-উইন অ্যাপে স্কুলের পরিচয় পত্র বা বার্থ সার্টিফিকেট দেখিয়ে ১ জানুয়ারি থেকেই নাম নথিভুক্ত করাতে পারবেন ১৫-১৮ বছর বয়সিরা। আধার কার্ডে না থাকলে কী ভাবে টিকা নেওয়া যাবে সে ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন অনেকেই। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কো-উইন প্রধান চিকিৎসক আরএস শর্মা।

প্রসঙ্গত, প্রতিনিয়তই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে শীতকালীন উৎসবের মরসুম শুরু হতেই ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। দ্রুত গতিতে ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে দেশের করোনা গ্রাফ। ইতিমধ্যেই সংক্রমণের রাশ টানতে একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিল, করোনার তৃতীয় ঢেউয়ে ছোটরা বেশি আক্রান্ত হবে। তাই সময় থাকতেই ছোটদের ভ্যাকসিনের দিনক্ষণের ঘোষণা করল কেন্দ্র।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...