Sunday, April 12, 2026

ওমিক্রন : বেলেঘাটা আইডি ও ৭ টি বেসরকারি হাসপাতালেই হবে ওমিক্রন-চিকিৎসা

Date:

Share post:

উদ্বেগজনক ওমিক্রন (Omicron) পরিস্থিতি। করোনার এই ভ্যারিয়েন্ট পশ্চিমবঙ্গে দাপট দেখানোর আগেই কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। ওমিক্রন পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

বেলেঘাটা আইডি হাসপাতালকে (Beleghata ID Hospital) করা হল ওমিক্রন চিকিৎসার নোডাল হাসপাতাল। একইসঙ্গে ওমিক্রন চিকিৎসার জন্য ৭টি বেসরকারি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ওমিক্রন আক্রান্ত রোগী বেলেঘাটা আইডি হাসপাতালে না থাকতে চাইলে থাকতে হবে নির্ধারিত ৭ বেসরকারি হাসপাতালে।

আরও পড়ুন: Assembly: রাজ্যের নতুন লোকায়ুক্ত হচ্ছেন অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত

সবচেয়ে বেসরকারি হাসপাতাল হলো– এএমআরআই, অ্যাপোলো, ফর্টিস, বেলভিউ,  সিএমআরআই, উডল্যান্ড এবং চার্নক হাসপাতাল। এই সাতটি হাসপাতালে ওমিক্রন (Omicron) আক্রান্তদের চিকিৎসা করা হবে বাকি কোনো হাসপাতালে তাদের চিকিৎসা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।

বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্য দফতরের নির্দেশ, অন্যান্য করোনা আক্রান্তদের সঙ্গে ওমিক্রন আক্রান্তদের রাখা চলবে না। ওমিক্রন আক্রান্ত রোগীদের আলাদা রাখতে হবে। অর্থাৎ করোনা আক্রান্তদের জন্য তিনটে আইসোলেশন ওয়ার্ড করতে হবে। একটা কোভিড পজিটিভদের জন্য, ওমিক্রন সন্দেহে যারা রয়েছেন তাদের জন্য আরেকটি ওমিক্রন পজিটিভদের জন্য।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...