Wednesday, June 10, 2026

Assembly: রাজ্যের নতুন লোকায়ুক্ত হচ্ছেন অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত

Date:

Share post:

রাজ্যে নতুন লোকায়ুক্ত (Lokayukt) হচ্ছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় (Asim ray)। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। বিধানসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিলমোহর পড়ায় এবার নাম পাঠানো হবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে। তাঁর অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে লোকায়ুক্ত নিযুক্ত হবেন রাজ্যে। পাশাপাশি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত হয়েছে। প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmoy Bhattacharya) মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাবের পাশাপাশি কমিশনের সদস্য হলেন শিবকান্ত প্রসাদ। তাঁদের নামও রাজভবনে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সংবিধান অনুযায়ী, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোটাই রীতি। সেটাই বলা আছে। মুখ্যমন্ত্রী বলেন, এটা কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হয়েছে। স্পিকারও আইনের ধারা উল্লেখ করে বলে দেন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার, বিধানসভার এক্তিয়ার সর্বোচ্চ। এর অন্যথা চলে না। যদি রাজ্যপাল সেরকম কিছু করেন তাহলে তা হবে আইন বিরুদ্ধ।

বিধানসভায় অধ্যক্ষের ঘরে বিমান বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনে দুই প্রাক্তন বিচারপতির নিয়োগ চূড়ান্ত হয়ে যায়৷ বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এদিনের বৈঠকে আসতে পারেননি। তবে, বাড়ি থেকেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি।

 

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...