Friday, June 26, 2026

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিধায়ককে ব্যাপক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফিরে একবার তৃণমূলের(TMC) উপর বেলাগাম হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক আশিস দাস(Ashish Das)। আগরতলার ধর্মনগরের কাছে বিধায়কের গাড়ি আটকে মারধোর চালানো হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তরফে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর থেকে ধর্মনগরে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক আশিস দাস। পথে তার গাড়ি ঘিরে ধরে বেশ কয়েক জন দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এরপর কিল-ঘুসি-চড় চালানো হয় বিধায়কের ওপর। ছিড়ে দেওয়া হয় জামা কাপড়। এই দুষ্কৃতীরা বিপ্লব দেবের অনুগামী বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বিধায়ক।

আরও পড়ুন:Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী

ন্যাক্কারজনক হামলার পর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। লিখিত বিবৃতিতে গোটা ঘটনাকে বিজেপির গুন্ডারাজ বলে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে সমবেত হওয়ার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এদিনই কাঞ্চনপুরে শতাধিক মানুষ আশিস দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল। তা মেনে নিতে না পেরে বিধায়কের উপর বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব ত্রিপুরার ঘাসফুল শিবির। জানুয়ারিতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে এই বিষয়টি নিয়ে ফের প্রতিরোধ গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...