Wednesday, June 24, 2026

গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কাজল গোস্বামী

Date:

Share post:

গ্রেফতার করা হল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কাজল গোস্বামীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশ বছর আগের একটি চেক বাউন্সের ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও এবিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পুলিশের তরফে পাওয়া যায়নি। অন্যদিকে কাজল গোস্বামীর দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই পৌরসভা নির্বাচনের আগে তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে।

জেলায় বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কাজল গোস্বামী। এমনকি শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের আগেই গেরুয়া পোশাকে শুভেন্দুর পোস্টার শহরে লাগিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই কাজল গোস্বামীই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে একটি চেক বাউন্সের ঘটনার জেরে কলকাতায় কাজল গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার জেরেই এতদিন পর তাঁর বিরুদ্ধে জারি করা একটি গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশের কাছে। সেই পরোয়ানার ভিত্তিতেই রবিবার রাতে কাজল গোস্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে তাঁদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন- Murshidabad : নৌকো থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! পরিণতি মর্মান্তিক

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...