Wednesday, June 24, 2026

Murshidabad : নৌকো থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! পরিণতি মর্মান্তিক

Date:

Share post:

মর্মান্তিক! রোগী নিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল রোগী-সহ একটি চার চাকার গাড়ি। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের শক্তিপুর ফেরিঘাটে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় ডুবে যাওয়া গাড়িটি। গাড়ির সঙ্গেই জলে ডুবে মৃত্যু হয়েছে ওই রোগীর। ডুবে যাওয়া গাড়িটির ভিতর থেকে উদ্ধার হয়েছে ওই রোগীর দেহ।

স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের শক্তিপুর ঘাট পার হয়ে রামপাড়া ঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী গাড়িটি। কিন্তু নৌকায় ওঠার সময় গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাড়িটি নৌকায় ওঠার বদলে, সরাসরি ভাগীরথী নদীতে ডুবে যায়। চালক গাড়ির কাচ ভেঙে বেরতে পারলেও অসুস্থ বৃদ্ধা বেরতে পারেননি। এরপর ঘটনাস্থলে আসেন রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। ডুবুরি ও নৌকা দিয়ে তল্লাশি শুরু হয়। ঘণ্টা দুয়েক পর ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়। গাড়ির মধ্যে উদ্ধার হয় রোগীর দেহ। পুলিশ তড়িঘড়ি ওই রোগীকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই রোগীর নাম সারথি মন্ডল। বয়স ৬০ বছর। বাড়ি শক্তিপুর থানার গৌরিপুরে।

আরও পড়ুন- CRPF ও পুলিশের যৌথ অভিযানে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে খতম ৬ মাওবাদী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...