Wednesday, June 10, 2026

CRPF ও পুলিশের যৌথ অভিযানে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে খতম ৬ মাওবাদী

Date:

Share post:

মাওবাদীদে(Naxal) বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল CRPF। সোমবার তেলাঙ্গানা(Telangana) ও ছত্তিশগড়(Chhattisgarh) সীমান্তের কিস্তারাম পুলিশ স্টেশনের সীমার অধীনে থাকা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ৬ মাওবাদীকে খতম করল পুলিশ-সিআরপিএফ-এর যৌথ বাহিনী।

এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিবৃতিতে তেলাঙ্গানার ভদ্রদ্রি কোথাগুডেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত জানান, ‘তেলাঙ্গানা এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানটি শুরু হয়েছিল আজ সকাল সাড়ে ছটায়৷ অভিযানটি সকাল সাতটার মধ্যে শেষ হয়ে যায়৷ মাওবাদীরা আক্রমণের চেষ্টা করলে পাল্টা হানা দেয় যৌথ বাহিনী৷ তাতেই নিকেশ হয় ৬ মাওবাদী৷’

Related articles

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...