Saturday, June 13, 2026

Leopard:মাঝরাতে লেডিস হস্টেলে চিতাবাঘের হানা,জখম ১৫

Date:

Share post:

মাঝরাতে অঘটন! এমনটা যে হতে পারে, তা ভাবতেই পারেনি লক্ষ্ণৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হস্টেলের ছাত্রীরা। রবিবার মাঝরাতে আচমকাই হস্টেলের ভেতরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এরপরই শোরগোল পড়ে যায় গোটা হস্টেলে। চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে জখম হন ১৫ জন। বনকর্মীদের খবর দেওয়া হলেও সোমবার পর্যন্ত ধরা যায়নি চিতাবাঘটিকে।

আরও পড়ুন:Tiger:অধরা বাঘ, মিলল নখের আঁচড়ের দাগ, আতঙ্কে গ্রামবাসীরা

জানা গেছে, লক্ষ্ণৌয়ের রাস্তায় গত দু’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘটি। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রথম চিতাবাঘটির ছবি ধরা পড়ে। লখনউয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় একাধিকবার বাঘটির দেখা মিলেছে। সেটিকে ধরার ফাঁদ পাতলেও সবকিছুই বানচাল করে চিতাবাঘটি পালিয়েছে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে লক্ষ্ণৌবাসীর।আপাতত বন্দিদশায় দিন কাটাচ্ছেন তাঁরা। এমনকি, চিতাবাঘের কবল থেকে বাঁচতে দু’বেলা নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করছেন এলাকাবাসী।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...