Saturday, March 28, 2026

Belur Math: কল্পতরু উৎসবে বন্ধ বেলুড় মঠ, ফের কবে খুলবে মঠ?

Date:

Share post:

দীর্ঘদিন বন্ধ থাকার পর বড়দিনের পরের দিনই খুলেছে বেলুড় মঠ। কিন্তু মঠ খুলতেই বছরের প্রথম ৪ দিন মঠ বন্ধ রাখা হবে বলে জানালেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। ওমিক্রন উদ্বেগ বাড়ায় ভিড় নিয়ন্ত্রণে এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও এর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানায়নি মঠের তরফে। তবে মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্তে কল্পতরু উৎসবের দিন বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা।

আরও পড়ুন:Ashok Bhattachrya:বুদ্ধদেবের ফোনের জের, পুরভোটের লড়াইয়ে নামছেন অশোক ভট্টাচার্য

সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। স্বামী সুবীরানন্দের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামী ১লা জানুয়ারি ২০২২ (শনিবার) ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’ নববর্ষের প্রথম দিনে প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে বেলুড় মঠে। রাজ্যে ওমিক্রন নিয়ে উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই ওই দিন বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড় মঠেও ভক্ত সমাগম হয়। কিন্তু মঠের তরফে জানানো হয়েছে, ৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে মঠের দরজা। এরপর ফের ভক্ত ও পুণ্যার্থীদের জন্য খোলা হবে মঠের দরজা। ৫ জানুয়ারি থেকে নিয়ম মত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন পুন্যার্থী ও ভক্তরা।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...