Saturday, April 4, 2026

বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার! শুভেন্দুর উদ্দেশে কেন এমন বললেন ফিরহাদ?

Date:

Share post:

কলকাতা পুরসভায় মেয়রের শপথ গ্রহণের দিনও রাজনৈতিক তরজা প্রকাশ্যে এলো। মঙ্গলবার যখন পুরসভায় শপথ গ্রহণ চলছে, ঠিক তখনই নন্দীগ্রামে হনুমানজি’র পুজো উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জনগণের ভোটে নয়, ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়া হয়।”

যদিও শুভেন্দুকে পাল্টা দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুচকি হেসে কলকাতার মেয়র এককথায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফিরহাদ বলেন, “হিন্দিতে একটা কথা আছে। বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার!”

এই অবশ্য প্রথম নয়। আগেও বিভিন্নভাবে ফিরহাদ হাকিম সম্পর্কে কটূক্তি করেছেন শুভেন্দু অধিকারী। কখনও তাঁকে ”মিনি পাকিস্তান বলা মন্ত্রী”, আবার কখনও তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। ফিরহাদ হাকিম অবশ্য শুভেন্দুর কথায় খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তবে শুভেন্দুর মন্তব্য তাঁকে কোথাও গিয়ে ব্যথা দেয় বলেই জানান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “এগুলি শুনলে কষ্ট হয়। যার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক। তার মুখ থেকে যখন এসব শুনি, তখন মনে হয় ছোটবেলার সম্পর্ক বলে কিছুই নেই! যার বাড়িতে গিয়েছি, যে আমার বাড়িতে এসেছে। এত ভালো সম্পর্ক! স্রেফ রাজনৈতিক অবস্থান বদলেছে বলে এমন অপমান করবে! একজন নাগরিক হিসেবে আমরা সকলেই আমার দেশকে মায়ের মতো ভালোবাসি। সেই মা-কে নিয়ে প্রশ্ন তুললে, তার থেকে বড় অপমান কিছু হয় না। আমি আমার মাকে ভালোবাসি, সেটি নিয়ে তোমার কাছে কৈফিয়ত দেব, বারবার পরীক্ষা দেব! শুধুমাত্র অন্য ধর্মে জন্মেছি বলে পরীক্ষা দিয়ে যেতে হবে! এটা অত্যন্ত অপমানজনক। তবে যারা এমন কথা বলে, তাদের কলকাতার মানুষ জবাব দিয়েছে, আমার ওয়ার্ডের মানুষ দিয়েছে। আমি অত্যন্ত খুশি, আমাকে জবাব দিতে হয়নি।”

আরও পড়ুন- মেয়রকে অভিনন্দন কংগ্রেস কাউন্সিলর সন্তোষের, ওয়ার্ডের উন্নয়নে চাইলেন সাহায্য

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...