Monday, March 16, 2026

Narendra Modi: বিধানসভা নির্বাচনের আগে ফের যোগীরাজ্যে মোদি, ১১ হাজার কোটি টাকার মেট্রো প্রকল্প উদ্বোধন

Date:

Share post:

আগামী বছর ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দিন কয়েক আগেই বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন তিনি।  মঙ্গলবার  ফের কানপুরে(Kanpur) একটি মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি। পাশাপাশি কানপুর আইআইটির সমাবর্তনেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন:জিতবে ত্রিপুরা : বিপ্লবের গড়ে খেলা শুরু তৃণমূল কংগ্রেসের

এদিন মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর মেট্রোয় সফর করতেও দেখা যায় তাঁকে। তাঁর সফরসঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রোর মোট রেলপথের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। এদিন প্রধানমন্ত্রী বলেন,‘আজ কানপুরে দ্বিগুণ আনন্দ। এক দিকে, মেট্রো রেল প্রকল্প পাচ্ছেন নাগরিকেরা, পাশাপাশি আইআইটি কানপুর থেকে একগুচ্ছ উপহার পাচ্ছে প্রযুক্তির দুনিয়া।’

এদিন কানপুর আইআইটির (Kanpur IIT) সমাবর্তনে মোদি বলেন, ভারত গত ৬ মাসে ১০ হাজার স্টার্ট আপ সংস্থা তৈরি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টার্ট আপ হাব হয়ে উঠেছে। তবে তিনি মনে করিয়ে দেন প্রযুক্তিগত ভাবে মানুষের যতই উন্নতি হোক, মানুষের বুদ্ধিমত্তা যাতে হারিয়ে না যায় সেই ব্যাপারে সকলকে সতর্ক করেন তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বারাণসীতে (Varanasi) প্রায় ২ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে মোট ২৭টি প্রকল্পের শিলান্যাস করেন মোদি। এবার মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। কার্যত বিধানসভা ভোটের আগে যেনতেন প্রকারে গেরুয়া শিবিরের ঘাঁটিকে আরও দৃঢ় করতে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...