Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মহম্মদ শামির দুরন্ত বোলিং-এর দাপটে ১৯৭ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ভারতীয় দল । পাঁচ উইকেট নিলেন মহম্মদ শামি। সেই সঙ্গে দুশো টেস্ট উইকেটের মালিকও হলেন বাংলার এই পেসার। ৫৫তম টেস্টেই এই মাইলফলক ছুঁলেন শামি।

২) করোনায় আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় মহারাজকে। জানা গিয়েছে, অল্প উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

৩) স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। ফোন করে সৌরভে খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী, মেসেজ করলেন বিগ বি।

৪) পদত‍্যাগ করলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ ম‍্যানুয়েল মানেলো দিয়াজ। লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে এবার লাল-হলুদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। সরে দাঁড়ালেন দিয়াজের সহকারী অ্যাঞ্জেল পুয়েব্বলা গার্সিয়া।

৫) তৃতীয় টেস্টেও জয় তুলে নিল অস্ট্রেলিয়া । মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইনিংস এবং ১৪ রানে জিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে অজিরা।

৬) বুধবার আইএসএলের  পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ এফসি গোয়া। গোয়ার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বাগানের নতুন কোচ হুয়ান ফেরান্দোর।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...