Sunday, March 15, 2026

I-League: আইলিগে করোনার হানা, আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার

Date:

Share post:

আইলিগে ( I-League) করোনার( Corona) কোপ। বায়ো বাবল ভেদ করে করোনায় আক্রান্ত আইলিগে অংশগ্রহণকারী বেশ কয়েকজন ফুটবলার। আর সূত্রের খবর, করোনার কারণে স্থগিত হতে চলেছে আইলিগ। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আগামী ১৫ দিনের জন‍্য আই লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে এআইএফএফ। তবে সব সিদ্ধান্ত হবেই বুধবার বিকেলে। বিকেলে জরুরি বৈঠকে বসতে চলেছে আইলিগ কমিটি।

গত বছর সুষ্ঠুভাবে আইলিগ করা গেলেও, চলতি বছর করোনার হানা আইলিগে। আক্রান্ত দুই দলের বেশ কয়েকজন ফুটবলার। আর এই খবর পাওয়া মাত্রই বিকেলে এই নিয়ে আলোচনায় বসতে চলেছে আইলিগ কমিটি। সেখানে তারা সিদ্ধান্ত নেবেন আইলিগের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে। তবে সূত্রের খবর, আইলিগ স্থগিত রাখতে চাইছে না আইলিগ কমিটি। খবর যা, তাতে পরিস্থিতি সামলে নিয়ে পরবর্তী সিদ্ধান্তে আসবেন তারা। তবে সব সিদ্ধান্তই হবে বিকেলের সভায়। এবারের আইলিগে মোট ১৩টি দল খেলছে।

গত বছর সুষ্ঠুভাবে কলকাতায় আয়োজিত হয়েছিল আইলিগ। সেইমত চলতি বছরও আইলিগের আসর বসেছে কলকাতায়। গত কয়েক দিন আগে বায়োবাবলে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। আশা করা হয়েছিল, গত বছর কোনও বিপত্তি ছাড়াই যেভাবে আইলিগ আয়োজন করা হয়েছিল, এবছরও তাই হবে। কিন্তু করোনার হানা সেই আশা ভেঙে দেয়।

আরও পড়ুন:Sourav Ganguly:ভালো আছেন মহারাজ, আসেনি জ্বর

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...