Monday, April 6, 2026

Tea: বিশ্বের সবচেয়ে দামী চায়ের দাম কত জানেন?

Date:

Share post:

‘দ্য রয়্যাল বেঙ্গল’। বিশ্বের সবচেয়ে দামী চা। যার প্রতিটি পাতায় রয়েছে সোনার পরত। এই চায়ের এক কেজির দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ১৪ কোটি টাকা খরচ করলে তবেই পাওয়া যাবে এই চা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাপানি চায়ের ভক্ত ছিলেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী চায়ের নামকরণের অনুপ্রেরণাও তিনি। ‘দ্য গোল্ডেন বেঙ্গল’ । সোনার বাংলা। যার উৎস বাংলাদেশের সিলেট জেলায়।নতুন বছরেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে দ্য গোল্ডেন বেঙ্গলের। সৌজন্যে বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান- লন্ডন টি এক্সচেঞ্জ । লন্ডন টি এক্সচেঞ্জের কর্ণধার বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, তাঁর নাম অনুযায়ী এর নামকরণ।’

আরও পড়ুন:আমাদের ভোট দিলে ৫০ টাকায় মদ দেবো: অন্ধ্রে বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির

বিশ্বের সবচেয়ে দামী চা প্রকারে ব্ল্যাক টি। কিন্তু কাপে ঢাললে চা সোনালি বর্নের দেখায়। দ্য গোল্ডেন বেঙ্গল টি-তে আক্ষরিক অর্থেই রয়েছে সোনার প্রলেপ। প্রায় সাড়ে ৪ বছরের প্রচেষ্টায় ৯০০ কেজি চা থেকে মাত্র ১ কেজি চা পাতা বাছাই করা হয়। যার প্রতি পাতায় ২৪ ক্যারট সোনার প্রলেপ। তাই এই প্রিমিয়াম টি নোবেল জয়ীদের উপহার দেওয়ার ভাবনা রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জের।

বিশ্বের সবচেয়ে দামী চা, ‘দ্য গোল্ডেন বেঙ্গলের’ ঠিকানা লন্ডনের ১০৩ ব্রিক লেনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জ। যার প্রতিটি কোণায় ৩০০ বছরের পুরনো ইতিহাসের ছোঁয়া। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা বিশ্ব থেকে আসা সেরা চায়ের পাতার নিলাম হত এখানে।পরবর্তীতে চা গবেষক আলিউর রহমানের হাত ধরে বিশ্বের ৪২টি দেশের প্রায় ৯০০ ধরনের প্রিমিয়াম চা পাতা পাওয়া যায় এখানে। এর মধ্যে ৩০০ ধরনের চা সাধারণ মানুষের জন্য।রাজ পরিবারগুলিতেও এখন থেকেই চা পাঠানো হয়। তার মধ্যে অন্যতম ব্রিটেনের রাজ পরিবার। তাই প্রিমিয়াম চায়ের স্বাদ নিতে এখন প্রহর গুনছেন অনেকেই।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...