Friday, June 26, 2026

নাগাল্যান্ড গুলিকাণ্ডে সেনা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি পেল SIT

Date:

Share post:

নাগাল্যান্ডে(Nagaland) সেনাবাহিনীর গুলিতে ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় রাজ্যে তৈরি করা বিশেষ তদন্তকারী দলকে(SIT) জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা(Army)।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যেই তদন্তকারী দলের তরফে ২১ নম্বর স্পেশাল ফোর্স এর বয়ান রেকর্ড করা হবে। যদিও এখনও স্পষ্ট নয়, কীভাবে রাজ্যের তদন্তকারী দলকে নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তের অনুমতি দেওয়া হল। কারণ এই রাজ্যে এখনও আর্মড ফোর্সেস (স্পেশাল) পাওয়ার অ্যাক্ট লাগু রয়েছে। যে আইনে বলে কেন্দ্রের অনুমতি ছাড়া সেনার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারে না রাজ্য। পাশাপাশি আরও জানা গিয়েছে রাজ্যে তৈরি বিশেষ তদন্তকারী দল প্রথমে ৮ জন সদস্য থাকলেও পরে তা বেড়ে ২২ জন হয়েছে।

আরও পড়ুন:Sourav Ganguly: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাভাবিক অক্সিজেনের মাত্রা

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৩ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশ। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এবার ওই ঘটনায় রাজ্যের তদন্তকারী দলকে সেদিন রাতে ‘অপারেশনে’ থাকা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...