Friday, June 26, 2026

বিশ্বজুড়ে করোনার দাপট, বছরের প্রথম বিদেশ সফর বাতিল করলেন মোদি

Date:

Share post:

গোটা পৃথিবী জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(omicron) দাপট দেখাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদেশ সফরের ঝুঁকি নিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যার জেরেই ২০২২ সালে মোদির প্রথম বিদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু যেভাবে বিশ্বজুড়ে করোনার নয়া স্ট্রেনের দাপট বাড়ছে তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সেকারণে আপাতত স্থগিত রাখা হচ্ছে মোদির বিদেশ সফর। পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমিরশাহী সফরে যেতে পারেন মোদি। প্রসঙ্গত, করোনারকালে প্রায় ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছেন মোদি।

আরও পড়ুন:নাগাল্যান্ড গুলিকাণ্ডে সেনা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি পেল SIT

কিন্তু এবার যেভাবে গোটা বিশ্বে অমিক্রণ দাপট দেখাতে শুরু করেছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মত বহু দেশ লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে।আমিরশাহীতে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও সেদেশে করোনা আক্রান্তের হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আমিরশাহীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিদেশযাত্রীদের জন্য নিয়মেও কড়াকড়ি করেছে আমিরশাহী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...