Friday, April 3, 2026

Terrorist Killed: ফের উপত্যকায় সাফল্য, যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৬ জঙ্গি

Date:

Share post:

বর্ষশেষের আগেও উপত্যকায় জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী।বুধবার জোড়া এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা । জম্মু-কাশ্মীরের কুলগাম ও অনন্তনাগ জেলায় পুলিশী এনকাউন্টার নিকেশ করা হয় ৬ জঙ্গিকে। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:Puri: করোনা সংক্রমণের রাশ টানতে তিনদিন বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির

বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি ভিন্ন এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। জানা গিয়েছে, ওই ছয়জন জঙ্গিই জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammod) জঙ্গিগোষ্ঠীর সদস্য। এদের মধ্যে দুইজন আবার পাকিস্তানি নাগরিক।

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে অনন্তনাগের নাওগাম এলাকায় অভিযান চালায় নিরাপত্তারক্ষী ও জম্মু পুলিশ। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।শুরু হয় গুলির সংঘর্ষ। এতেই মোট তিন জঙ্গিকে নিকেশ করা হয়। গুলির লড়াইয়ে আহত হন এক পুলিশকর্মীও। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অনন্তনাগে কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পরই কুলগাম জেলাতের মিরহামা গ্রামে জঙ্গি উপস্থিতির খবর মিলতেই শুরু হয় এনকাউন্টার।যৌথবাহিনার উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জঙ্গিরা। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর নিকেশ করা হয় দুই জঙ্গিকে। যদিও বৃহস্পতিবার সকালে পুলিশের তরফে টুইট বার্তায় লেখা হয়, কুলগাম ও অনন্তনাগের জোড়া এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...