Tuesday, April 7, 2026

টিভি দেখানোর নাম করে ৭ বছরের বালিকাকে ধর্ষণ, চাঞ্চল্য হুগলিতে

Date:

Share post:

টিভি দেখানোর নাম করে বাড়িতে ডেকে সাত বছরের বালিকাকে ধর্ষণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া জেলার(Chunchura District) তালডাঙা গ্রামে(Taldanga villege)। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশী যুবক সুজন বাউল দাসের(২২) বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, বাবা, মা, বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সাত বছরের ওই নাবালিকাকে নিজের বাড়িতে টিভি দেখানোর নামে নিয়ে যায় প্রতিবেশী যুবক সুজন। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাজ থেকে ফিরে শিশুটির বাবা মা দেখে মেয়েটি কান্নাকাটি করছে। এরপরই বাবা মাকে গোটা ঘটনার কথা জানায় শিশুটি। শিশুটিকে এরপর দ্রুত চিকিৎসার জন্য পান্ডুয়ায় গ্রামীন হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করেন ডাক্তাররা। সেখানেই আপাতত চিকিৎসা চলছে শিশুটির। গোটা ঘটনায় পান্ডুয়া থানায় অভিযুক্ত সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...