Saturday, June 27, 2026

জাতির পিতা মহাত্মা গান্ধীকে অপমান!গ্রেফতার স্বঘোষিত গডম্যান কালীচরণ

Date:

Share post:

নাথুরাম গডসের প্রশংসা, জাতির পিতা মহাত্মা গান্ধীকে অপমান! এই কারণেই গ্রেফতার হলেন কালীচরণ মহারাজ। ধর্মীয় সভা থেকে মহাত্মা গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় গ্রেফতার হলেন স্বঘোষিত ‘গডম্যান’ কালীচরণ মহারাজ। বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোর বাগেশ্বরী ধামের কাছে কালীচরণ মহারাজকে গ্রেফতার করা হয়েছে।এ কথা জানান রায়পুরের পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল।
মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। সেই  গডসেরই প্রশংসা করেন তিনি। ছত্তিশগড়ের রায়পুরে ‘ধর্ম সংসদ’-এ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করেন কালীচরণ।মধ্যপ্রদেশের খাজুরাহো পর্যন্ত ধাওয়া করে ধর্মগুরুকে গ্রেপ্তার করে ছত্তিশগড় পুলিশ।
কী বলেছিলেন কালীচরণ মহারাজ?
রবিবার রায়পুরের রাবণভাটা মাঠে কালীচরণ মহারাজের ধর্ম সংসদ ছিল। গডম্যান বলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করার জন্য আমি নাথুরাম গডসেকে কুর্নিশ জানাই।’  এই বিস্ফোরক মন্তব্যের পরই রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবের অভিযোগের ভিত্তিতে টিকরাপাড়া থানায় কালীচরণ মহারাজের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। প্রকাশ্য সভা থেকে আপত্তিকর মন্তব্য করে ঘৃণার উদ্রেক করায় ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ও ২৯৪ ধারায় অভিযুক্ত করা হয় কালীচরণকে।
ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাজুরাহো থেকে ২৫ কিলোমিটার দূরের একটি ভাড়া বাড়িতে ছিলেন কালীচরণ মহারাজ। সেখানে অনেক রাতে ছত্তিশগড় পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কালীকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায়ই তাঁকে রায়পুরে আনা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...