Wednesday, June 24, 2026

বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারকে নথি ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ আদালতের

Date:

Share post:

প্রেসিডেন্সি জেলের বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারের রিপোর্টে ক্ষুব্ধ আদালত। বন্দি নিখোঁজের ঘটনায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ দায়ের করেছে বন্দির পরিবার। সেই মামলায় আদালতের তোপের মুখে পড়েন জেল সুপার ।অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেল সুপারকে সমস্ত নথি সহ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বেআইনি মদ বিক্রি করার অভিযোগে বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়া আদালত পঞ্চাশোর্দ্ধ রঞ্জিত ভৌমিককে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিন মঞ্জুর করে। পরবর্তী দিন রঞ্জিত ভৌমিককে জেল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার পরিবার হাজির হয়। কিন্তু পরিজনদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাদের জানানো হয় ২১ ডিসেম্বর বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নির্দিষ্ট সময়েই হবে উত্তর প্রদেশ নির্বাচন, ওমিক্রন উদ্বেগ উড়িয়ে ঘোষণা কমিশনের
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। প্রশ্ন ওঠে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া একজন বন্দিকে কীভাবে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিল ? তারপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন রঞ্জিত ভৌমিকের পরিবার। বন্দি নিখোঁজের ঘটনায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। সেই মামলাতেই জেল কর্তৃপক্ষের গাফিলতির কারনে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছেন।জেল সুপার দেবাশিস চক্রবর্তী জানান,বিষয়টি যেহেতু মহামান্য আদালতের বিচারাধীন তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...