Saturday, April 4, 2026

আগের সরকারগুলি উত্তরাখণ্ডকে দু’হাতে লুটেছে, প্রকল্প উদ্বোধনে গিয়ে নিশানা মোদির

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বৃহস্পতিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদওয়ানিতে ১৭ হাজার ৫০০ কোটি টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, হলদওয়ানিতে যে প্রকল্পগুলির উদ্বোধন করা হয়েছে তা থেকে সেখানকার বাসিন্দারা আরও ভালো পরিষেবা পাবে। প্রধানমন্ত্রী বলেন, হলদওয়ানি শহরের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের জন্য আমরা প্রায় ২ হাজার কোটি টাকার পরিকল্পনা নিয়ে আসছি। এখন হলদওয়ানির সর্বত্র জল, নর্দমা, রাস্তা, পার্কিং, রাস্তার আলোতে অভূতপূর্ব উন্নতি হবে।

বিরোধীদের কটাক্ষ করে মোদি (PM Narendra Modi) বলেন, আজ যখন জনগণ এঁদের সত্যতা জানতে পেরেছে, তখন এঁরা একটি নতুন দোকান খুলেছে। ওটা দোকান- গুজব ছড়ানোর। গুজব বানান, তারপর ছড়িয়ে দিন এবং সেই গুজবকে সত্য বলে বিশ্বাস করে দিনরাত চিৎকার করতে থাকুন। মোদি আগের সরকারগুলিকেও নিশানা করে বলেন, তারা উত্তরাখণ্ডকে দু’হাতে লুট করেছে৷

 

আরও পড়ুন: ওমিক্রন সামলাতে কড়া বিধি মুম্বইয়ে, জারি ১৪৪ ধারা, বন্ধ নিউ ইয়ার পার্টি

প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ কুমায়নে আসার সৌভাগ্য হয়েছে। অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে উঠছে। এবং উত্তরাখণ্ডের টুপি পরতে পেরে আমি গর্বিত বোধ করছি।” উত্তরাখণ্ডের ক্রমবর্ধমান আধুনিক পরিকাঠামো, চারধাম প্রকল্প, নতুন রেল রুট তৈরি এই দশকে এ রাজ্যে অনেক কাজ হয়েছে।

উত্তরাখণ্ডে অনেকগুলি নদীর বয়ে চলেছে।  স্বাধীনতার পর থেকে এখানকার মানুষ আরও দুটি স্রোত দেখেছে। একটা স্রোত- পাহাড়কে উন্নয়ন থেকে বঞ্চিত করতে, অন্য স্রোত পাহাড়ে উন্নয়ন আনতে দিনরাত এক করেছে।

মোদি বলেন যে এই ভিত্তিপ্রস্তরগুলি কেবল পাথর নয়, এটি একটি সংকল্প, যা ডবল ইঞ্জিনের সরকার এটি পূরণ করে দেখাবে। পার্বত্য রাজ্যকে একটি বড় উপহার দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখণ্ড তার প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে।

বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, আগে যারা সরকারে ছিলেন তাদের এটা একটা স্থায়ী ট্রেডমার্ক। আজ উত্তরাখণ্ডে এখানে শুরু হওয়া লাখওয়ার প্রকল্পের একই ইতিহাস রয়েছে। প্রকল্পটি প্রথম চিন্তা করা হয়েছিল ১৯৭৬ সালে। আজ ৪৬ বছর পর আমাদের সরকার তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...