Saturday, April 4, 2026

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা রাজদেও গোয়ালা

Date:

Share post:

প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম (CPIM) নেতা রাজদেও গোয়ালা (Rajdeo Goyala)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি, তাঁর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়। ভর্তি ছিলেন দমদমের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল, রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজদেও গোয়ালা ছিলেন রাজ্যে বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা। সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন তিনি। বাম আমলে বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়েছিলেন। তিনি ছিলেন বামেদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম জনপ্রিয় নেতা। অসংগঠিত শ্রমিকদের জন্য আজীবন লড়াই করে গিয়েছেন রাজদেও গোয়ালা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- Big Boss:বিপুল অঙ্কের কর বকেয়া, বিগ বস হোটেল সিল করল কলকাতা পুরসভা

আজ, বৃহস্পতিবার তাঁর মরদেহ কলকাতা ট্রেড ইউনিয়ন দপ্তর, রাজ্য সিপিএমের সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে আসা হয়। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হয় বর্ষীয়ান বামপন্থী নেতাকে। তৃণমূলের তরফেও শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তাঁকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...