Wednesday, April 15, 2026

এখনই লকডাউন নয়: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মমতার

Date:

Share post:

দেশ তথা বিশ্বজুড়ে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(omicron) আতঙ্কের কারণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় রাজ্যবাসীর মধ্যে শুরু হয়েছে লকডাউনের কানাঘুষো। এহেন পরিস্থিতিতে এবার বঙ্গবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পষ্ট জানালেন এখনই লকডাউন করা হবে না রাজ্যে। পাশাপাশি করোনা(covid) নিয়ে মানুষকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সংক্রমণ রুখতে অবিলম্বে বাংলায় বিদেশ থেকে আসা বিমান ওঠানামা বন্ধ হওয়া প্রয়োজন বলে জানালেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা ফেরার আগে সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রশ্নোত্তর পর্বে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।” পাশাপাশি ওমিক্রন নিয়ে রাজ্য সরকার যে যথেষ্ট উদ্বিগ্ন তা স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে পরিস্থিতি মোকাবিলা করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। রিভিউ মিটিং করছে প্রশাসন।

আরও পড়ুন:Big Boss:বিপুল অঙ্কের কর বকেয়া, বিগ বস হোটেল সিল করল কলকাতা পুরসভা

পাশাপাশি লকডাউন প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত দু’বছর লকডাউন দেখেছি আমরা সকলে। মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়বে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে। বিধিনিষেধ জারি করা হবে। তবে লক্ষ্য রাখা হবে জনজীবন যাতে ব্যাহত না হয়।” এছাড়াও রাজ্যবাসীকে সচেতনতা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, বর্ষবরণের উৎসবে মাতলেও সচেতনতা বজায় রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সমস্ত রকম সতর্কতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। করোনাকে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করে যেতে হবে আমাদের। আগের মতোই পরিস্থিতি মোকাবিলার সমস্ত রকম চেষ্টা রাজ্য সরকার করবে।

Related articles

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...