Sunday, June 14, 2026

Bus Accident: হাওড়ার ধুলাগড়ে বাসের সংঘর্ষে আহত বহু,পলাতক বাসের চালক

Date:

Share post:

দু’টি বাসের রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হাওড়ার ধুলাগড়ে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পরেই বাস দুটি ভাঙচুর চালান যাত্রীরা এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৬ নম্বর জাতীয় সড়কে। ঘণ্টা দেড়েক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:Blast:সল্টলেকের নয়াপট্টিতে বিস্ফোরণ,জখম ২ শিশু

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ধুলাগড়ের সন্ধিপুরের কাছে, ধুলাগড়-নিউটাউন রুটের একটি বাস ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ‘সার্ভিস রোড’ দিয়ে যাচ্ছিল। সে সময় পিছন থেকে ধর্মতলা-ধুলাগড় রুটের বাস সেটিকে ধাক্কা মারে। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই বাস দুর্ঘটনা ঘটে।

দুটি বাসের এই সংঘর্ষে আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী।ঘটনার পর বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ দুটি বাসে ভাঙচুর চালান।  ধুলাগড়ের ঘটনাস্থলে পৌঁছে সাঁকরাইল থানার পুলিশ কোনওমতে পরিস্থিতির সামাল দেয়। পুলিশ সূত্রের খবর, দুতি বাসের চালকই বেপাত্তা।

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...