Friday, April 3, 2026

Covid: আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, এমআর বাঙ্গুর হাসপাতালে কোভিড চিকিৎসা হবে

Date:

Share post:

রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। তাই এম আর বাঙ্গুর হাসপাতালে নন-কোভিড পরিষেবা চালু করার পরিকল্পনা থেকে পিছিয়ে এল রাজ্য । আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করল স্বাস্থ্যভবন।
নতুন বছরের ৩ জানুয়ারি থেকে এম আর বাঙ্গুর হাসপাতালের নবনির্মিত ভবনে নন্-কোভিড পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। যার নিট ফল, নির্দেশ এখন কার্যকর করা হবে না। হাসপাতালে যেমন কোভিড রোগীদের চিকিৎসা চলছিল, তেমনই চলবে বলেই জানিয়েছে স্বাস্থ্যভবন।

আরও পড়ুন- Puri: করোনা সংক্রমণের রাশ টানতে তিনদিন বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির

স্বাস্থ্যভবনের এক বিবৃতিতে জানিয়েছে, ‘৯ ডিসেম্বরের বিজ্ঞপ্তি অনুসারে, এম.আর. বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ভবনটি ৩ জানুয়ারি থেকে নন-কোভিড প্রয়োজনীয় পরিষেবাগুলির জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, তা স্থগিত রাখা হয়েছে। তাই সমগ্র এম. আর. বাঙ্গুর জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড হাসপাতাল হিসাবেই কাজ করবে।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...