Saturday, March 14, 2026

Omicron Crisis: ব্রিটেন থেকে আসা সমস্ত বিমানে নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্য জুড়ে বাড়ছে ওমিক্রন (Omicron Crisis) সংক্রমণ। ওমিক্রন রুখতে এবার কলকাতায় (Kolkata) ব্রিটেন (Britain) থেকে আসা বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। বৃহস্পতিবার চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারকে জানাল  নবান্ন (Nabanna)।

আগামী ৩ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হতে চলেছে এই নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা (B P Gopalika)। ওমিক্রনের ( Omicron Crisis) জেরে ব্রিটেন থেকে কলকাতায় সমস্ত উড়ানে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। অর্থাৎ ব্রিটেন থেকে আসা কোনও বিমান আগামী ৩ জানুয়ারি থেকে আর কলকাতায় অবতরণ করতে পারবে না। অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট অত্যাবশ্যক করা হয়েছে। গোপালিকা জানিয়েছেন, বিশ্ব জুড়ে ওমিক্রন সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওমিক্রন নিয়ে উদ্বেগের আবহে কেন্দ্র যে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে, ওই তালিকায় রয়েছে ব্রিটেন।

আরও পড়ুন: ভয় ধরাচ্ছে ওমিক্রন সংক্রমণ, বিশ্ব জুড়ে ভেঙে পড়তে পারে স্বাস্থ্যব্যবস্থা, আশঙ্কা WHO-র

বৃহস্পতিবারই গঙ্গাসাগর (Gangasagar) থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্পষ্ট জানান, করোনার জন্য এখনই লকডাউন করা হবে না রাজ্যে। একইসঙ্গে করোনা(Covid) নিয়ে মানুষকে আরও সতর্ক হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংক্রমণ রুখতে অবিলম্বে পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা বিমান ওঠানামা বন্ধ হওয়া প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...