Saturday, April 4, 2026

নির্দিষ্ট সময়েই হবে উত্তর প্রদেশ নির্বাচন, ওমিক্রন উদ্বেগ উড়িয়ে ঘোষণা কমিশনের

Date:

Share post:

যেভাবে দেশ তথা গোটা বিশ্বে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ব্যাপকভাবে। এই অবস্থায় উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বিধানসভা নির্বাচন(assembly election) নিয়ে হাইকোর্ট বিবেচনা করতে বলেছিল নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীকে। অবশেষে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার(Election commission) সুশীল চন্দ্র জানিয়ে দিলেন, কোনওভাবেই নির্বাচন পিছোবে না উত্তরপ্রদেশের। করোনা বিধি মেনে যোগীর রাজ্যে নির্বাচন হবে যথাসময়েই।

উল্লেখ্য, গত সপ্তাহেই এক জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর যাদব বলেন, “জনসভাগুলি বন্ধ না করলে দ্বিতীয় ঢেউয়ের থেকেও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি। প্রাণ বাঁচলে সব হবে।” শুধু তাই নয় হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি নিয়মিত বড় বড় জনসভা করছে সেখানে সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না। সমস্ত দিক বিচার করে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে আবেদন করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার লখনউতে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচনী আধিকারিকরা। সেখানেই সুনীল চন্দ্র বলেন, উত্তরপ্রদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাই একমত যে রাজ্যের নির্বাচন সময়মতো হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...