Saturday, April 18, 2026

Corona: রাজ্যে করোনায় আক্রান্ত ৬০ দন্তচিকিৎসক, ২৫ জন চিকিৎসক ডেন্টাল কলেজেরই

Date:

Share post:

রাজ্যের সরকারি হাসপাতালের ইন্টার্নের ওমিক্রন (Omicron) আক্রান্ত হওয়ার পরে, এবার করোনা (Corona) আক্রান্ত রাজ্যের ৬০ জন দন্তচিকিৎসক। সূত্রের খবর, সরকারি এবং বেসরকারি মিলিয়ে গত ৭২ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৬০ দন্তচিকিৎসক। তাঁদের মধ্যে কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজেই (R Ahamed Dental Collage) অন্তত ২৫ জন চিকিৎসক রয়েছেন বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার, ওই কলেজের অধ্যক্ষ তপন গিরি, লেডিজ হস্টেলের সুপার এবং রাজ্যের ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু বিশ্বাস-সহ ১২ জন শিক্ষক করোনা আক্রান্ত হন। শুক্রবার, আক্রান্ত হয়েছেন আরও আট স্বাস্থ্যকর্মী। বর্ধমান-সহ অন্যান্য ডেন্টাল কলেজ এবং বেসরকারি দন্ত চিকিৎসা কেন্দ্রের অনেক দন্তচিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন।

রাজু বিশ্বাস বলেন, একমাত্র দন্তচিকিৎসকদের রোগীর মাস্ক খুলে চিকিৎসা করতে হয়। এ ছাড়া উপায় নেই। ফলে অনেকে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে চিঠি লিখে আর আহমেদে পরিষেবা পুরোপুরি বন্ধ করার আর্জি জানাবেন বলে পরিকল্পনা চিকিৎসকদের একাংশের। এর ফলে দন্ত চিকিৎসা পরিষেবা নিয়ে সংকট তৈরি হতে পারে।

আরও পড়ুন- Rajiv Kumar: পদোন্নতি: রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদায় রাজীব কুমার

 

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...