Saturday, April 4, 2026

MP CUP: বছরের শুরুতেই বাইচুং-আলভিটোর দ্বৈরথে সরগরম MP কাপ ফাইনাল

Date:

Share post:

শনিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন এমপি কাপের ফাইনালে মুখোমুখি বজবজ বনাম ডায়মন্ড হারবার। ফাইনালের প্রধান আকর্ষণ বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহার দ্বৈরথ। ডায়মন্ড হারবারের দলের হয়ে খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং। অন্যদিকে, বজবজের দলের হয়ে মাঠে নামবেন আলভিটো। দুই তারকাই এদিন এক ভিডিও বার্তায় ফাইনালে কড়া প্রতিদ্বন্দ্বিতার ডাক দিয়েছেন।

দুই বিধানসভা কেন্দ্রের দু’টি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবে মেগা ফাইনালে। বজবজ পুরসভার ‘এল’ দল ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার বিধানসভার দল হরিণডাঙার। ফাইনাল অনুষ্ঠিত হবে মহেশতলার বাটা স্টেডিয়ামে। ফাইনাল ঘিরে তুমুল উৎসাহ তৈরি হয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার এমপি কাপের প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্থানীয় বিধায়ক-সহ একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান, বাবুল সুপ্রিয় ও আকৃতি ককর।

আরও পড়ুন- Kalicharon: আমি আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নই, জেরায় দাবি কালীচরণের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...