Friday, June 19, 2026

Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

Date:

Share post:

কুলতলির পরে এবার গোসাবা৷ ফের মিলল বাঘের পায়ের ছাপ। সুন্দরবন (Sunderban) কোস্টাল থানার চরঘেরি গ্রামে ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার, রাতেই ওই এলাকায় বাঘ (Tiger) ঢুকেছে বলে আতঙ্কিত বাসিন্দারা। বাঘের পায়ের ছাপও মিলেছে৷ খবর পেয়ে শুক্রবার, সকালেই ঘটনাস্থলে গিয়েছেন বনকর্মীরা। তাঁরা বাঘের পায়ের ছাপও দেখতে পেয়েছেন বলে দাবি৷

বাঘটি যাতে ম্যানগ্রোভের জঙ্গল সংলগ্ন লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য নাইলনের জাল দিয়ে ঘেরা হচ্ছে ওই এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশও (Police) ৷ প্রশাসনের তরফে এলাকায় সতর্কতা প্রচার করা হচ্ছে।

কয়েকদিন আগেই কুলতলিতে (Kultali) বাঘের আতঙ্ক ছড়ায়৷ ছদিনের চেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে ধরে বন দফতর৷ তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের গোসাবায় গ্রামে বাঘ ঢুকে পড়ার আতঙ্ক৷ তবে, জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘ ঢুকে পরার ঘটনা নতুন নয় বলে মত বাঘ বিশেষজ্ঞের। কখনও ভুল বশত, আবার কখনও সহজলোভ্য খাবারের লোভেই তারা জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে বলে মত বিশেষজ্ঞদের।

Related articles

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...