Friday, June 19, 2026

বর্ষশেষের উৎসবে কেয়া শেঠ কেক কার্নিভ্যাল, বিচারক পদে শোভন-বৈশাখী-মদন

Date:

Share post:

বর্ষশেষের উৎসব চলছে রাজ্যজুড়ে। উৎসবের আনন্দে মাতোয়ারা শহর কলকাতা(Kolkata)। আর এমন দিনে শীতের শহরে সম্পন্ন হল ‘কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভ্যাল ২০২১’। নলেন গুড় থেকে শুরু করে চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ আরও হরেক রকমের সুস্বাদে বিভোর ছিল এই কেক সন্ধ্যা। কেয়া শেঠের(Keya Seth) উদ্যোগে আয়োজিত এই কার্নিভ্যালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং অধুনা বিধায়ক মদন মিত্র(Madan), প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়(Shovan Chatterjee), শিক্ষাবিদ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দুই রন্ধন-বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে এবং বিপাশা মুখোপাধ্যায়।

গত ২২ ডিসেম্বর শহরে আয়োজিত হয়েছিল এই কেক কার্নিভ্যাল। নানা স্বাদের কেকের সমারোহে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩২ জন প্রতিযোগী। সুস্বাদু কেকের এহেন প্রতিযোগিতায় শেষ পর্যন্ত প্রথম হন পরমজিত কৌর চৌধুরি, দ্বিতীয় অনুরাধা কোনার এবং তৃতীয় মুনমুন সূত্রধর। যাঁদের তৈরি কেকের নিলাম-মূল্য ছিল যথাক্রমে ৮,০০০ টাকা, ৪,৫০০ টাকা এবং ৪,০০০ টাকা। প্রায় প্রত্যেকটি কেকই নিলামে তোলা হয়েছিল। সেই নিলামের গোটা মূল্য দুঃস্থদের মুখে হাসি ফোটাতে দান করেন কেয়া।

আরও পড়ুন:মমি থেকেই গবেষকরা জানার চেষ্টা করেছিলেন ৫৩০০ বছর আগে মানুষ কী খেতেন

এই কার্নিভাল প্রসঙ্গে মূল উদ্যোক্তা কেয়া শেঠ জানান, তাঁর উদ্যোগে অনুষ্ঠিত ওই কার্নিভ্যালে যে সব কেক নিলাম হয়েছে, তার গোটা অর্থই তিনি দান করেছেন শহরের দুঃস্থদের ত্রাণে। সেই লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। তিনি চান সেই মুখগুলোয় মিষ্টিতে মিষ্টি হাসি ফুটুক।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...