Monday, April 6, 2026

বর্ষশেষে নামছে পারদ, হাড় কাঁপানো হিমেল হাওয়ায় শীত ফেরার ইঙ্গিত

Date:

Share post:

বিগত কয়েকদিনে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ার পর বৃহস্পতিবার এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে(South Bengal)। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে বঙ্গে দাপট দেখাতে শুরু করছে শীত(winter)। এক লাফে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। একই সঙ্গে বেড়েছে উত্তর হাওয়ার দাপটও।

আবহাওয়া দপ্তরের(weather office) পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই রাজ্যে একাধিক জেলাতে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরু থেকেই গোটা রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত বাধাপ্রাপ্ত হওয়ায় এই মূহুর্তে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে রয়েছে গোটা রাজ্যে। তবে আজ সেটা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে অথবা স্বাভাবিকের থেকে নিচে নামবে। পাশাপাশি আগামী দিন পাঁচেকের মধ্যে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে। ফলে নিম্নমুখী পারদ আর বাধা প্রাপ্ত হবে না। শুক্রবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...