Wednesday, June 17, 2026

তৃণমূল বিশুদ্ধ লোহা, যত তাতাবে তত শক্তিশালী হবে: আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত করে বার্তা অভিষেক

Date:

Share post:

পাখির চোখ ত্রিপুরা(tripura) বিধানসভা নির্বাচন(Assembly Election)। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। ২৩-এর নির্বাচনকে নজরে রেখে রবিবার দু’দিনের সফরে ত্রিপুরায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিন আগরতলা বিমানবন্দরে পা রাখার পর একের পর এক কর্মসূচি সারলেন অভিষেক। সন্ধ্যায় আক্রান্ত তৃণমূল(TMC) কর্মী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তৃণমূলের সমস্ত আক্রান্ত নেতা নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল বিশুদ্ধ লোহা, যত তাতাবে তত শক্তিশালী হবে।’

সারা দিন একের পর এক কর্মসূচি সারার পর সন্ধ্যায় আক্রান্ত তৃণমূল কর্মী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। সেখানে সঙ্গীতার পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বাকি সব আক্রান্ত নেতা কর্মীরা। তাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘আপনারা যেভাবে লড়ছেন দল আপনাদের জন্য গর্বিত। আপনারা মাটি কামড়ে লড়াই চালিয়ে যাবেন। আমিও এখানে আছি আপনাদের সঙ্গে। যারা হামলা চালাচ্ছে সব সিপিএমের লোক। এখন বিজেপিতে গিয়েছে। ওদের কিছু করার ক্ষমতা নেই শুধু ভয় দেখায়। ওদের ভয় পেলে চলবে না।’ এর পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক আরও বলেন, ‘লাগাতার আমাদের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। ওরা ভাবছে ভয় দেখিয়ে আমাদের আটকে রাখবে। তবে ওরা ভুল ভাবছে, তৃণমূল বিশুদ্ধ লোহা যত তাতাবে তত শক্তিশালী হবে। আগরতলায় ভোট হয়েছে একটা লোক ভোট দিতে পারেনি। ইতিমধ্যেই এটা নিয়ে আদালতে গেছি আমরা।’ একসঙ্গে তিনি বলেন, ‘কর্মীরা আমাকে জানিয়েছে যা কিছু হয়ে যাক লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি জমি ছাড়ব না। এনাদের সাহসিকতায় দল গর্বিত।’ পাশাপাশি বিপ্লব দেবকে তোপ দেগে অভিষেক আরও বলেন, ‘ত্রিপুরাকে মগের মুলুকে পরিণত করেছেন বিপ্লব দেব। সিপিএম ২৫ বছরে এই রাজ্যকে যতখানি পিছিয়ে দিয়েছিল বিজেপির ৩ বছরে তা আরও ২৫ বছর পিছিয়ে গিয়েছে। তবে এবার বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গিয়েছে। আগামি এক বছরের মধ্যে বিপ্লব দেব ক্ষমতাচ্যুত হবে। কেউ আটকাতে পারবে না।’

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...