Monday, April 6, 2026

Covid Restrictions:লোকাল ট্রেন ও মেট্রোয় বিধিনিষেধ, বাস-অটোয় আপাতত ছাড়

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের অন্যতম লাইফ লাইন লোকাল ট্রেন চলাচলে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার থেকেই সন্ধে ৭টার পরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কোনও প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টার পরে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। পাশাপাশি মেট্রো রেলের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। বলা হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে মেট্রো রেল।

আরও পড়ুন:কড়া বিধিনিষেধ লাগু রাজ্যে: বন্ধ স্কুল-কলেজ,চিড়িয়াখানা এবং বিনোদন পার্কও

সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা বিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন বলে জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে লোকাল ট্রেনের প্রতিটি বগিতে যতগুলি আসন থাকে তার অর্ধেক যাত্রী উঠতে পারবেন। পাশাপাশি করোনা বিধি মেনে একটি করে আসন ছেড়ে বসতে হবে ট্রেনে। রেলকর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রী সুবিদার্থে ফের চালু করা হবে স্টাফ স্পেশাল ট্রেন। মেট্রোর ক্ষেত্রেও টোকেন ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের মতো শুধুমাত্র স্মার্ট কার্ডেই মেট্রোয় ওঠা যাবে। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। এছাড়াও সরকারি এবং বেসরকারি বাস ও অটো চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধের কথা নির্দেশিকায় জানানো হয়নি।


তবে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে । স্কুল, কলেজও বন্ধ থাকবে। এর ফলে লোকাল ট্রেনের উপরে যাত্রী চাপও কমবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...