Wednesday, June 24, 2026

Omicron: রাজ্যে ফের মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ, বঙ্গে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

Date:

Share post:

বাংলায় ফের মিলল করোনায় আক্রান্তের হদিশ। রবিবার পর্যন্ত রাজ্যে করোনার এই নয়া স্ট্রেনে ২০ জন আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। সরকারি বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন।

আরও পড়ুন:Covid-19: করোনা মোকাবিলায় কী কী বিধিনিষেধ রাজ্যে, ঘোষণা করতে চলেছে নবান্ন

উৎসবের মরশুমে করোনা বিধিনিষেধকে কার্যত শিকেয় তুলে ব্লগাহীন উছ্বাসে মেতেছে রাজ্যবাসী। যার জেরে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে উদ্বেগ বেড়েছে সরকারের।  যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে।

রাজ্যে করোনার প্রথম ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের সামান্য বেশি। মহামারীর ‘তৃতীয় ঢেউ’-র শুরুতেই সেই সমস্ত রেকর্ড ভেঙে দিল করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হল ৪ হাজার ৫১২ জন। তাঁদের মধ্যে অধিকাংশই কলকাতার বাসিন্দা। এই পরিস্থিতিতে রবিবার স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব। সূত্রের খবর, রাজ্যে আগামিকাল থেকেই নয়া বিধিনিষেধ জারি হতে চলেছে। লকডাউন নাকি আংশিক লকডাউন কোন পথে হেঁটে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে চলেছে নবান্ন, এখন সেটাই দেখার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...