Saturday, March 14, 2026

অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি বাতিল: “কিসের এত ভয়?” বিপ্লবকে তোপ তৃণমূলের

Date:

Share post:

একগুচ্ছ কর্মসূচিসহ দু’দিনের সফরে ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল বড়মুড়া আদিবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে। তবে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিল ত্রিপুরা প্রশাসন(Tripura government)। শেষ বেলায় হঠাৎ এই অনুমতি বাতিল পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে ঘাসফুল শিবির(TMC)। স্বাভাবিকভাবেই এই ঘটনার নিন্দা করে কড়া ভাষায় তোপ দাগা হয়েছে তৃণমূলের তরফে। এক টুইটে ত্রিপুরা তৃণমূলের তরফে লেখা হয়েছে, কিসের এত ভয় বিপ্লব দেব?

রবিবার প্রশাসনের তরফে অনুষ্ঠানের অনুমতির শেষবেলায় বাতিল করার পর ত্রিপুরা তৃণমূলের তরফে বিপ্লব দেবের সরকারকে তোপ দেগে টুইটে লেখা হয়েছে, “কিসের এত ভয় বিপ্লব দেব? আজ বারামুড়া ইসিও পার্কে অভিষেকের অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে প্রশাসন। লজ্জা।
তবে বিজেপির এই ভয় দেখানোর কৌশলে আমরা ভয় পাবো না।” এদিকে এই অনুমতি বাতিল প্রসঙ্গে ত্রিপুরা প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই এলাকায় আগে থেকে একটি অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান রয়েছে যার জন্য নতুন করে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না। তবে অনুষ্ঠানের শেষ বেলায় কেন এভাবে অনুমতি বাতিল করা হলো তার কোনো সদুত্তর নেই প্রশাসনের কাছে।

এদিকে আজ ত্রিপুরার মাটিতে পা দেখিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেবকে তোপ দেগে তিনি বলেন, “বিপ্লব দেব রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর তার নেতৃত্বে হার্মাদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। মানুষের উপর অত্যাচার ও দুয়ারে গুন্ডা মডেল চলছে এখানে। তবে এটা বেশিদিন চলবে না এখানে ‘দুয়ারে সরকার’ হবে।

শুধু তাই নয়, উন্নয়নকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গ মডেল তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অভিষেক বলেন, “ত্রিপুরাতে কোনরকম উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাট মরণ ফাঁদে পরিণত হয়েছে। কটা বিশ্ববিদ্যালয় হয়েছে? কটা মেডিকেল কলেজ হচ্ছে? লড়াই করতে হলে উন্নয়নের মডেলে লড়াই হোক। বিরোধীদের ওপর গুন্ডা দিয়ে হামলা চালিয়ে নয়। বিজেপি সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রিপোর্ট কার্ড আনুন, পশ্চিমবঙ্গে কী উন্নয়ন হয়েছে আমরা রিপোর্ট কার্ড আনব। দেখি কারা কত কাজ করেছে।”

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...