Tuesday, June 16, 2026

Supreme Court: ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির জের, এবার সুপ্রিম কোর্টেও ভার্চুয়াল শুনানি

Date:

Share post:

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জের! এবার সুপ্রিম কোর্টেও ভার্চুয়াল শুনানি। আগামীকাল থেকেই সর্বোচ্চ আদালতে সশরীরে শুনানি বন্ধ। ২ সপ্তাহের জন্য ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত। পাশাপাশি ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টও।

করোনার থাবায় ফের বিধিনিষেধ চাপল দেশের বিচার ব্যবস্থায়। দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হতেই ফের ভার্চুয়াল শুনানিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। রবিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, সোমবার থেকে আদালতে সশরীরে কোনও শুনানি হবে না। বদলে শুনানি চলবে ভার্চুয়াল প্রক্রিয়ায়। আপাতত আগামী দু’সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে ৷ উল্লেখ্য, শীতকালীন ছুটির পরেই আগামিকাল সোমবার দেশের শীর্ষ আদালত খুলছে।

ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্টও। আদালতের তরফ বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতা হাই কোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া ভার্চুয়াল মোডে হবে।

আরও পড়ুন- মিশন ২০২৩: ত্রিপুরায় দফায় দফায় কর্মসূচি অভিষেকের, কর্মীদের দিলেন লড়াইয়ের মন্ত্র

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...