Monday, March 30, 2026

বিধি বদল, সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন

Date:

Share post:

বিধি পরিবর্তন হলো লোকাল ট্রেনের। রবিবার রাজ্য সরকার যে বিধি-নিষেধ আরোপ করেছিল, সেখানে বলা হয়েছিল ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। এবং শেষ লোকাল ট্রেন ছাড়বে প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টায়। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এবং যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টি মাথায় রেখে বিধি পরিবর্তিত লোকাল ট্রেনের। রেল সূত্রে খবর, আজ সোমবার থেকেই প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত দশটায় ছাড়বে লোকাল ট্রেন।

এদিন বিকেল থেকে হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায় চরম যাত্রীদুর্ভোগ নজরে আসে। ট্রেন না পাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এমনকি দুর্ঘটনার খবরও আসে বিভিন্ন জায়গা থেকে। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর এবং মেইন শাখায় ব্যারাকপুরে ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন মহিলা যাত্রীরা। এছাড়াও দমদম ও বনগাঁ লাইনে ট্রেন থেকে পড়ে যাত্রীদের জখম হওয়ার খবর মিলেছে। অবশেষে ট্রেন চালানোর সময়সীমা বাড়ানোর বিক্ষোভ থামন যাত্রীরা।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, “আমাদের হাতে ট্রেন রয়েছে। স্টাফ রয়েছে। আমাদের কাছে নির্দেশ আসার পরই রাত দশটা পর্যন্ত ট্রেন চালানোর ব্যবস্থা করেছি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাত দশটা পর্যন্ত যেরকম টাইম টেবল ছিল সেরকম ভাবেই ট্রেন চলবে।”

আরও পড়ুন- Tripura: ক্লাস বাতিল করে পড়ুয়াদের মোদির অনুষ্ঠানে যোগের নির্দেশ, তীব্র নিন্দা তৃণমূলের

Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...