Friday, June 26, 2026

METRO RAIL: নতুন বছরের শুরুতেই ফের ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

ফের ব্যাহত মেট্রো পরিষেবা।নতুন বছরের শুরুতেই গিরীশ পার্ক স্টেশনে থেমে গিয়েছে মেট্রোর চাকা।যার জেরে দাঁড়িয়ে পরে একের পর এক ট্রেন।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের জন্যই থমকে গিয়েছে পরিষেবা। ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ করে দেওয়া হয় পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর গামী আপ ও ডাউন পরিষেবা।

নতুন বছরে প্রথম কাজের দিনের এই ঘটনায় চরম হয়রানির শিকার হন যাত্রীরা।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই সময় কবি সুভাষ থেকে ময়দান এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করেছে। তবে পরিষেবা কিছুটা হলেও অনিয়মিত ছিল। তাড়াতাড়ি পরিষেবা ফের চালু করা হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

আরও পড়ুন- Duare Sarkar: বাংলার মুকুটে নতুন পালক, জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’

যাত্রীদের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণমুখী একটি মেট্রো শোভাবাজারে দাঁড়িয়ে পড়েছিল। তারপর সেটি গিরিশ পার্কে পৌঁছায়। তারপরই গন্ডগোল দেখা দেয়। গিরিশ পার্কে আটকে পড়ে একাধিক মেট্রো। নিরাপত্তার কথা বিবেচনা করে যাত্রীদের সবকটা মেট্রো থেকেই নামিয়ে দেওয়া হয়।

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...