Tuesday, June 2, 2026

Mid Day Meal:স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড ডে মিল, জানাল শিক্ষা দফতর

Date:

Share post:

করোনার লাগামছাড়া সংক্রমণের প্রকোপের মধ্যে স্কুলের মিড-ডে মিলের সামগ্রী কী ভাবে দেওয়া যাবে,তা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এমতাবস্থায় রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল বন্ধ থাকলেও মিড-ডে-মিল, বইখাতা বিতরণ বন্ধ করা হবে না। নির্দিষ্ট সময় মেনে স্কুল কর্তৃপক্ষ তা অভিভাবকদের হাতে তুলে দেবেন।

আরও পড়ুন:Covid 19: করোনা আক্রান্ত পুর কমিশনার এবং মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেওয়া হবে আগের মতোই। পাশাপাশি পরীক্ষাও হবে অনলাইনেই। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা অধ্যক্ষা, ভাইস চ্যান্সেলর, টিচার-ইন-চার্জ, অফিসার-ইন-চার্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, রেজিস্ট্রার, ফাইনান্স বিভাগের কাজ আগের মতই চালু থাকবে। একইসঙ্গে জরুরি বিভাগ অর্থাৎ, বিদ্যুৎ, জল, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিকদের দায়িত্ব বহাল থাকবে।

নির্দেশিকাতে ছাত্র-ছাত্রীদের বাড়ি যাতে শিক্ষক-শিক্ষিকারা যায় তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। যদিও তা বাধ্যতামূলক না করার বদলে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবেই তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দফতর।
একইসঙ্গে যে সমস্ত স্কুলের হস্টেলে রয়েছে সেই হস্টেলগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদি কোনও ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে না বের হতে পারেন বা অনেক দূরে থাকেন তাহলে তারা যদি হস্টেলে থেকে যান তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে। যদিও মিড ডে মিলের দেওয়ার প্রক্রিয়া চলবে। বই-খাতা স্কুল মারফত শুধুমাত্র অভিভাবক-অভিভাবিকাদের দেওয়া হবে। স্কুলগুলিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশন চলবে।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...