Monday, April 6, 2026

করোনা আবহে কমিশনের বিধি মেনেই ডোর টু ডোর প্রচারে জোর তৃণমূল প্রার্থীদের

Date:

Share post:

করোনা (Corona) আবহেই নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) গাইড লাইন (Guide Line) মেনেই ভোট প্রচার করছেন বিধাননগর পুরসভার (Bidhannagar Corporation) তৃণমূল (TMC) প্রার্থীরা।

এবার বিধাননগর পুরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সম্রাট বড়ুয়া। তিনি নিজেই দেওয়াল লিখে নির্বাচনী প্রচার শুরু করেন। হাতেগোনা কয়েকজন কর্মীকে নিয়ে ডোর টু ডোর প্রচার করেন সম্রাট। মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

অন্যদিকে, বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে সল্টলেকের সি এফ ব্লকে বাড়িতে বাড়িতে প্রচার করেন করোনা বিধি ও কমিশনের গাইড লাইন মেনে।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট। কিন্তু মহামারি প্রকট আকার ধারণ করায় কড়া গাইড লাইন প্রকাশ করেছে কমিশন। কোনওরকম রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা। বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জনকে অনুমতি। কমানো হয়েছে প্রচারের সময়সীমা। ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার। ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। খোলা মাঠে ৫০০-এর বেশি জনসমাগম করে সভা নয়। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক। প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করতে হবে। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নির্বাচন কমিশনের সেই গাইড লাইন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন বিধাননগর পুরনিগমের ভোটে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...