Friday, June 26, 2026

ডানকুনিতে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়া জখম যাত্রীর হাসপাতালে মৃত্যু

Date:

Share post:

করোনা (Corona) মহামারি আবহেই অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেন। আর বাদুর ঝোলা হয়ে সেই ভিড়ের চাপেই ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। গুরুতর জখমও অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ডানকুনি (Dankuni) ও বেলানগর স্টেশনের মাঝে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে। জানা গিয়েছে, তিনি পরিবার নিয়ে কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। এই ঘটনার পরই মৃত ব্যক্তির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

উল্লেখ্য, রাজ্যে করোনা বিধি চালু হওয়ার পর লোকাল ট্রেনে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গতকাল সোমবারও ট্রেন থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে। বারুইপুর ও ব্যারাকপুরে দুই মহিলাকে থেকে পড়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একই ঘটনা ঘটেছে দমদম ও বনগাঁতে। ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে জখম দুই যাত্রী।

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...