Friday, June 19, 2026

Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন নোভাক জোকোভিচ, নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলবেন নোভাক জোকোভিচ( Novak Djokovic)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। শারীরিক পরীক্ষার পর জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারকা এই টেনিস খেলোয়াড়। তবে করোনার টিকা নিয়েছেন কিনা তা এখনও খোলাসা করেননি জোকার। ১৭ জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন।

এদিন জোকার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,” সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এই বিরতিতে আমি আমার পরিবার-পরিজনদের সঙ্গে খুবই ভাল সময় কাটিয়েছি। আজ মেডিক্যাল ছাড় পাওয়ার সুবাদে আমি অস্ট্রেলিয়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ২০২২-র জন্য প্রস্তুত।”

জোকোভিচ করোনার টিকা নিয়েছেন কিনা তা জানতে চাওয়া হলে, তা জানাতে চাননি জোকার। এরপরেই জল্পনা তৈরি হয় তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে। টিকা না নিয়ে থাকলে তাঁকে অস্ট্রেলিয়ায় ঢুকতে নাও দেওয়া হতে পারে বলে জানা যায়। তবে অবশেষে মাঝামঝি জায়গায় পৌঁছে বিশেষ মেডিক্যাল ছাড়ের সুবাদে জকোভিচ বছরের প্রথম মেজরে খেলবেন। তবে জোকোভিচকে ছাড় দিলেও সবার ক্ষেত্রে যে এটা প্রযোজ্য হবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলি। একমাত্র বিশেষ কারণ থাকলে, স্বাধীন কমিটি দ্বারা তা যাচাইয়ের পরেই কাউকে এই বিশেষ মেডিক্যাল ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:Atk Mohunbagan: হায়দরাবাদ ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে যেতে মরিয়া বাগান কোচ

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...