Friday, June 19, 2026

Asansol Corporation: এই ওয়ার্ডে ভোটের আগেই ভোকাট্টা বিজেপি! কিন্তু কেন?

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোট (Corporation Election)। যার মধ্যে অন্যতম আসানসোল পুরসভা (Asansol Corporation)। ইতিমধ্যেই মনোনয়ন (Nomination) দাখিল পর্ব শেষ হয়েছে। আসানসোলে নাটকীয়ভাবে বিজেপি (BJP) নেতা যোগ দিয়েছেন তৃণমূলে (TMC) আসানসোল পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছিল পিন্টু মুখোপাধ্যায়কে (Pintu Mukherjee)। কিন্তু সেই প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পরিবর্তে চলে যান মন্ত্রী মলয় ঘটকের (Milay Ghatak) বাড়িতে। সেখানেই তৃণমূলে পতাকা হাতে তুলে নেন তিনি। যা তৃণমূলের মাস্টার স্ট্রোক।

গোটা বিষয়টিতে এতটাই গোপনীয়তা ছিল যে, টের পায়নি গেরুয়া শিবির। যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষলগ্নে এই দল পরিবর্তন, তাই শেষ মুহূর্তে ২৫ নম্বর ওয়ার্ডে বিকল্প কোনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। ফলে এই ওয়ার্ডের পুরযুদ্ধে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

তৃণমূলে যোগ দিয়ে পিন্টু মুখোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উন্নয়নের জোয়ারে সামিল হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত এই ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নাদিম আনসারি।

আরও পড়ুন- TRIPURA: কোভিডবিধি শিকেয় তুলে ত্রিপুরা বিমানবন্দরে নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন মোদির

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...