Friday, June 26, 2026

Nabanna: করোনায় দুঃস্থদের জন্য বাড়ি বাড়ি খাবার পাঠাবে নবান্ন

Date:

Share post:

করোনার সংক্রমণ বৃদ্ধির সময় কাউকে যেন না খেয়ে থাকতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwivedi)। মঙ্গলবার, সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট প্যাকেট করে পৌঁছে দেওয়া হবে। বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় পুলিশের (Police) সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)।

রাজ্যে করোনার (Corona) সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় জারি হয়েছে কনটেনমেন্ট (Contentment) এবং মাইক্রো কনটেনমেন্ট জোন (Zone)। এতে দিনমজুরি করা মানুষের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে। সংক্রমণ বাড়লে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই নবান্ন সূত্রে খবর। একজন মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় তার জন্য প্রথম থেকেই প্রস্তুত রাজ্য সরকার। চাল, ডাল, বিস্কুট-সহ শুকনো খাবার দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে জেলা প্রশাসনকে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও জন্যও নবান্নের তরফে এই ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে শুধু খাবার নয়, কোভিড পরিস্থিতিতে কোনও মানুষ যদি কোনও সমস্যায় পড়েন, বিশেষ প্রয়োজনীয় জিনিস, ওষুধ দরকার হয় তাহলে সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...