Monday, April 13, 2026

Ranji Trophy: করোনার কারণে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি, টুইট করে জানাল বিসিসিআই

Date:

Share post:

করোনার (Corona) কারণে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি( Ranji Trophy)। মঙ্গলবার টুইট করে এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। করোনার থাবায় জর্জরিত গোটা দেশ। আর এর জেরে কঠিন সিদ্ধান্ত নিল বিসিসিআই। মঙ্গলবার টুইট করে আসন্ন রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও উইমেন্স সিনিয়র টি-২০ লিগকে স্থগিত করার কথা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এই তিনটি টুর্নামেন্ট।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে জানান হয়,” মঙ্গলবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঞ্জি ট্রফি, সি কে নাইডু ট্রফি এবং মেয়েদের টি-২০ লিগ স্থগিত রাখা হল। সারা দেশে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাপোর্ট-স্টাফদের স্বাস্থ্য আগে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে এই প্রতিযোগিতাগুলি শুরু করা সম্ভব হবে।”

গত বছরও করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফি। চলতি বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা।

আরও পড়ুন:Sc EastBengal: কোচ বদলেও জয় অধরা ইস্টবেঙ্গলের, মঙ্গলবার বিএফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...