Monday, April 6, 2026

ভারতে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো চ্যালেঞ্জ, জানালেন ডাঃ এন কে অরোরা

Date:

Share post:

ভারত কোভিড-১৯-এর তৃতীয় ঢেউয়ের প্রভাবে রীতিমতো চ্যালেঞ্জের সামনে। ভারতের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডাঃ এন কে অরোরা স্পষ্ট জানিয়েছেন, দেশে করোনার তৃতীয় তরঙ্গ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ। অরোরার মতে, কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলি একসাথে ওমিক্রন আক্রান্ত।

তিনি জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে সার্বিকভাবে চিহ্নিত ভ্যারিয়েন্টগুলির ১২ শতাংশ ছিল ওমিক্রন। পরে তা বেড়ে ২৮ শতাংশ হয়েছে।মঙ্গলবার ভারতে ৩৭,৩৭৯ টি করোনার নতুন কেস পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসমুক্ত হয়েছেন ১১,০০৭ জন এবং ১২৪ জন করোনা ভাইরাসের কারণে মারা গিয়েছেন। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ) মঙ্গলবার চলতি সপ্তাহ থেকে দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি বাতিল করেছে। ফ্যাকাল্টি সদস্যদের ‘অবিলম্বে কার্যকর’ দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে করোনা পজিটিভ। তাকে গাজিয়াবাদের যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি করোনায় আক্রান্ত হয়েছেন। একটি টুইট বার্তায় এই বিষয়ে তথ্য দিয়ে মনোজ তিওয়ারি বলেছেন, “২রা জানুয়ারি রাত থেকে আমি অসুস্থ বোধ করছিলাম। হালকা জ্বর ও সর্দির কারণে গতকাল উত্তরাখণ্ড-রুদ্রপুর প্রচারণায় যেতে পারিনি।করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় একটি টুইট বার্তায় বলেছেন যে আমি, আমার স্ত্রী এবং অনেক কর্মীদের করোনা পজিটিভ পাওয়া গেছে।সফদরজং হাসপাতালের অন্তত ২৩ জন চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, হাসপাতালগুলিতে করোনার বিস্তারের কারণে এইমসের ৫০ জন ডাক্তারকে আলাদা করা হয়েছে।

করোনার ক্রমবর্ধমান সংক্রমনের পরিপ্রেক্ষিতে, পাঞ্জাব সরকার কিছু ক্ষেত্র ছাড়া পৌর এলাকায় রাতের কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে, বার, সিনেমা হল, মল, রেস্তোরাঁ, স্পা ৫০% কর্মী নিয়ে পরিচালিত হবে। সেখানে জিম বন্ধ থাকবে। এর পাশাপাশি, সরকারি ও বেসরকারি অফিসে যাওয়ার জন্য কর্মীদের করোনার উভয় ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন:SANTANU THAKUR: বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত শান্তনু ঠাকুরের, বিজেপি ছাড়া নিয়ে জল্পনা

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...