Thursday, May 14, 2026

Tamim Iqbal: কিউয়িদের হারানোর পরই, মমিনুল হকদের বিশেষ বার্তা একদিনের দলের অধিনায়ক তামিম ইকবালের

Date:

Share post:

ইতিহাস গড়েছে বাংলাদেশ ( Bangladesh)। ২১ বছরে প্রথমবার নিউজিল্যান্ডের ( New Zealand) মাটিতে কিউয়িদের হারিয়েছে বাংলা টাইগার্সরা। ঘটনাচক্রে টেস্টেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় বাংলাদেশের, যা এসেছে ১৬টি টেস্ট ম‍্যাচে। আর এই জয়ের পর উচ্ছাসে ভাসছে গোটা দেশ। বাংলাদেশের এই জয়ের পরই বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা আবেগঘন বার্তা পোস্ট করলেন তিনি।

এদিন তামিম লেখেন,” অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি! সবচেয়ে ভাল লাগার বিষয় হল, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। লিটন দাস থেকে মেহদি হাসান মিরাজ, এমনকী বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি। আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সব সময় বিশ্বাস করে গিয়েছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মমিনুল হক, আমাদের অধিনায়ককে অনেক অনেক অভিনন্দন।”

আরও পড়ুন:Bangladesh Cricket: ইতিহাস গড়ল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...